চ্যানেলে আটকা পড়া ব্রিটেন অভিমুখী ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্সের কোস্ট গার্ড বাহিনী। এরই মধ্যে ফ্রান্সের নৌবাহিনীর দু’টি জাহাজ ও দু’টি লাইফবোট ওই সব অভিবাসীদের সমুদ্র তীরে ফিরিয়ে এনেছে।
শনিবার (১৮ ডিসেম্বর) এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ক্রবার কর্তৃপক্ষ।
জানা গেছে, অস্থায়ীভাবে তৈরি নৌযানে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করে। ক্রবার কর্তৃপশুক্ষ একথা জানিয়েছে। এসময় ব্রিটেন অভিমুখী চ্যানেল অতিক্রমের চেষ্টা করা কয়েকটি নৌকা আটকা পড়লে তাদের উদ্ধার করা হয়।
এদিকে, চ্যানেল অতিক্রমকারি গুপ্ত অভিবাসীরা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এ বছর তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গত মাসে ফ্রান্সের কালাইস বন্দরের কাছে ২৭ অভিবাসী প্রাণ হারিয়েছে।











