হেফাজতে ইসলামের নায়েবে আমীর, খেলাফত আন্দোলনের আমীর ও জামিয়া নূরিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত বুধবার তিনি হৃদরুগে আক্রান্ত হলে তাকে পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে দেখতে হাসপাতালে গিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনা পীর), হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মনিরুজ্জামান।
শনিবার (১৯ ডিসেম্বর) হেফাজতের পক্ষ থেকে এক বিবৃতিতে এতথ্য জানানো হয়। বিবৃতিতে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দু’আ চাওয়া হয়েছে।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী দুই সপ্তাহ আগে ঠাণ্ডা-কাশিতে আক্রান্ত হয়েছিলেন। ফুসফুসে পানি জমে যাওয়ার ফলে হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসা চলছে। সোমবার উনার এনজিওগ্রাম করা হবে। চার মাস আগে উনার
ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। তাছাড়া তিনি ডায়বেটিস ও উচ্চ রক্তচাপসহ বয়সজনিত নানান ব্যধিতে আক্রান্ত হয়েছেন।











