spot_img
spot_img

সংলাপের নামে ভেলকিবাজি করা হচ্ছে: রিজভী

আজ শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সংলাপ দেশের ভোটারদের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সংলাপের নামে যে ভেলকিবাজি করা হচ্ছে, সংলাপের নামে যে বায়োস্কোপ করা হচ্ছে; তার জন্য জাতির কাছে একদিন আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে।

সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত খুলনা জেলা ও মহাগরের নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আপনারা জানেন যে, আজকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুরু করছেন। আমি শুধু এটুকু বলতে চাই— রাষ্ট্রপতি তো দেশের অভিভাবক। তিনি যদি অভিভাবকই হন সারা জাতি কী চায়? তাদের আকাঙ্ক্ষা কী? তাদের কণ্ঠস্বর থেকে কী শব্দ বের হচ্ছে, এটি তো একজন অভিভাবকের উপলব্ধি করা উচিত। একটা পরিবারের অভিভাবক যেমন প্রত্যেকটি সন্তানের অভিযোগ শোনেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেন; রাষ্ট্রের অভিভাবকেরও তো সেটিই করার কথা।

তিনি বলেন, আজকে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আইন করার কথা, সে আইন করা হয়নি। এ ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যে নির্দলীয়-নিরপেক্ষ সরকারব্যবস্থা কায়েম করা দরকার, সেটি করা হয়নি। তা হলে রাষ্ট্রপতি কীসের সংলাপ করছেন?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ