মানবিক সহায়তা হিসেবে আফগানিস্তানকে ১০০ কোটি রিয়াল দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দুই হাজার তিনশ কোটি টাকারও বেশি।
রোববার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর ডাকা মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আমরা আফগানিস্তানে শান্তি চাই এবং যুদ্ধ-বিধ্বস্ত দেশটির উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অঞ্চল ও বিশ্বে প্রভাব ফেলতে পারে। আফগানিস্তানে অর্থনৈতিক সঙ্কট আরও গুরুতর হতে পারে, সেখানকার মানুষ আমাদের সাহায্যের জন্য উন্মুখ।











