আমেরিকায় সত্তরের বছরের এক বৃদ্ধকে খুন করে নিহতের মাংস খেয়েছে ৩৯ বছর বয়সী যুবক জেমস ডেভিড রাসেল।
সম্প্রতি আমেরিকার ইদাহোর শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, ‘মানুষের মাংস খেলে মাথার রোগ সারবে’ এমন ধারণা থেকে মানুষ খুন করা শুরু করে ওই যুবক। এরই ধারাবাহিকতায় সত্তর বছরের এক বৃদ্ধকে খুন করে জেমস ডেভিড। এরপর নিহতের শরীরের কিছু অংশ খেয়ে ফেলে সে।
পুলিশ জানায়, বছর সত্তরের ডেভিড ফ্ল্যাগেট নামে এক ব্যক্তি হঠাৎই নিখোঁজ হয়ে যান। তদন্তে নেমে পুলিশ রাসেলের বাড়ির বাইরে একটি গাড়ি থেকে ডেভিডের মরদেহের অংশ বিশেষ উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় ডেভিডের হাত পিছমোড়া করে ডাকটেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল। কিন্তু দেখা গেল মরদেহের বেশ কিছু অংশ গায়েব। পরে পুলিশ মরদেহের কিছু অংশসহ রক্তমাখা একটি মাইক্রোওয়েভ, একটি কাঁচের বোল, একটি রক্তমাখা ছুরি ও ব্যাগ উদ্ধার করে।
জেমস ডেভিড পুলিশের কাছে স্বীকার করে যে, গত ১০ সেপ্টেম্বর সে ডেভিড ফ্ল্যাগেটকে হত্যা করে। এরপর তার শরীরের অংশ বিশেষ কেটে সে খেয়ে ফেলেছে। মস্তিষ্কের রোগ সারাতেই এই কাজ করেছে বলে দাবি করেছে ওই যুবক।











