spot_img
spot_img

পটিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে আজ বয়ান করবেন যারা

ইনসাফ | মাহবুবুল মান্নান


দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার ৮৩তম দুইদিন ব্যাপী বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন আজ শুক্রবার (২৪ডিসেম্বর) বাদ ফজর থেকে প্রথম অধিবেশন শুরু হয়েছে।

এতে বয়ান করবেন হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মুহতামিম
আল্লামা সুলতান যওক নদভী,পটিয়া মাদরাসার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদ উল্লাহ, মাওলানা ডক্টর আ ফ ম খালিদ হোসাইন, ফেনী ওলামা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদীব, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জ, ঢাকা বসুন্ধরা মাদরাসার মুহতামিম মাওলানা আরশাদ রাহমানী ও ফটিকছড়ি বায়তুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদ উল্লাহ।

দ্বিতীয় অধিবেশন বাদ জুমআয় বয়ান করবেন জামিয়ার মুহতামিম মুফতী আবদুল হালীম বুখারী, নানুপুর ওবাইদিয়া মাদরাসার মুহতামিম সালাহ উদ্দিন ও মাওলানা সাঈদুল আলম আরমানি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ