spot_img

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন, ৩৬ জনের মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন লেগেছে। এতে এ পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ৫ শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুন লাগে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। দগ্ধ যাত্রীদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. আমির হোসেন বলেন, ২০০ শতাধিক যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসাপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৪টা থেকে হাসপাতালে আগুনে আহত শতাধিক যাত্রী এখানে ভর্তি হয়েছে। বেড সংঙ্কটের কারণে তাদের হাসপাতালের ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ