spot_img

লঞ্চে আগুন: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঝালকাঠির সুগন্ধা নদীতে “এমভি অভিযান-১০” লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এতে আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালেয়র যুগ্মসচিব তোফায়েল আমেদকে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহাম্মাদ জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান কমিটির সদস‍্য সচিব হিসেবে কাজ করবেন। কমিটির অন‍্য সদস‍্যরা হলেন- বিআইডব্লিউটিএর একজন, নৌপরিবহন অধদফতরের একজন, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ‍্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শেষ খবর পাওয় পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। এছাড়া দগ্ধ হয়েছেন প্রায় শতাধিক। তারা ঢাকা, বরিশালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ থাকায় অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় তৈরি হয়েছে সঙ্কট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ