spot_img

বরগুনাগামী লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের গভীর শোক

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরগুনাগামী ‘অভিযান-১০’ লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৪০ জন নিহত ও বহু আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃদ্বয় এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতের নেতৃদ্বয় বলেন, মাঝনদীতে চলমান লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মন্তদ ও হৃদয় বিদারক। এ ঘটনার পুনরাবৃত্তি কোনভাবেই কাম্য নয়। সুগন্ধা নদীতে ‘অভিযান-১০’ লঞ্চে অগ্নিদগ্ধদের দ্রুত সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

নেতৃদ্বয় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দুআ করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ হতে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ