নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত তাদেরকে আটক করা হয়।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৪৮ জনের কাছ থেকে ৯৮২ পিস ইয়াবা, ৫৬৪ গ্রাম ৪৩ পুরিয়া হেরোইন ও চার কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু করা হয়েছে।











