spot_img
spot_img

আওয়ামী লীগ বা কোনও ব্যক্তি এই দেশের প্রভু নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বা কোনও ব্যক্তি এই দেশের প্রভু নয়, মালিক নয়-এই দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণ আজকে পরিবর্তন চায়। জনগণ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। জনগণ আজকে তার সু-চিকিৎসা চায়।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন-পথে ঘাটে প্রান্তরে। এখনও তিনি সংগ্রাম করছেন। এখনও তিনি এই সরকারের রোষানল থেকে দেশকে বাঁচানোর জন্য আজকে বন্দি হয়ে তিনি আছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে। আপনারা সবাই তার জন্য দু’আ করুন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন।

তিনি আরও বলেন, আমরা সবাই এদেশের মানুষ। আমরা ঐক্যবদ্ধ হয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার মুক্তির ব্যবস্থা করি- এই হোক আমাদের শপথ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ