spot_img
spot_img

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার: আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগ গঠিত হয়েছিলো।

তিনি বলেন, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ করবো, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবো, আমরা নৌকার আওয়ামী লীগ করবো। আমাদের শেষ ঠিকানা শেখ হাসিনা, আমাদের শেষ ঠিকানা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের দেওভোগে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, আওয়ামী লীগের জন্মের সাথে নারায়ণগঞ্জের অনেকে সম্পৃক্ত ছিলেন। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় এ কে এম সামসুজ্জোহা কাকাকে, যার কথা না বললে নয় সেই আলী আহম্মেদ চুনকাকে। তিনি ১৯৭৫ সালের পরে নানা রকম দুর্যোগ মুহূর্তে আওয়ামী লীগকে ধরে রেখেছেন ও নেতৃত্ব দিয়েছেন। এ কে এম সামসুজ্জোহা কাকা ও আলী আহম্মেদ চুনকা এক সাথে মিলে মিশে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা ছিল। কিন্তু সংঘাতময় রাজনীতি তারা করেন নাই।

আইভী আরও বলেন, আমি ২০১১ সালে নির্বাচন করেছি। আবার ২০১৬ সালে নৌকার প্রতীকে জয়ী হয়েছি। এবারও আপনাদের সামনে হাজির হয়েছি, আমাকে দু‘আ করবেন যেন নৌকার মান সম্মান রাখতে পারি। আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কোনো ষড়যন্ত্রের দিকে যেন আমরা পা না দেই। সকল বাধা অতিক্রম করে ১৬ জানুয়ারি আমরা নেত্রীকে নৌকা উপহার দেব এই হলো আমাদের আজকের অঙ্গীকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ