spot_img
spot_img

পটিয়া মাদরাসার ৮৩ তম ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

ইনসাফ | মাহবুবুল মান্নান


দেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার ৮৩ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার(২৩ডিসেম্বর) যোহরের পূর্বে শুরু হয়ে শুক্রবার(২৪ডিসেম্বর)আসরের নামাযের পূর্ব পর্যন্ত সম্মেলনটি চলমান ছিল।

পটিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী আবদুল হালিম বুখারীর সমাপনী আলোচনা ও মুনাজাতের মাহফিল মাধ্যমে সম্পন্ন হয়েছে।

মাহফিলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান,ইসলামি চিন্তাবিদ, লেখক,গবেষক, বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বয়ান করেন হাটহজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, জামিয়া দারুল মা’আরিফের মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী, পটিয়া মাদরাসার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদ উল্লাহ, সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দীন জিয়া,হাটহাজারী মাদরাসার সহকারী মুহতামিম মুফতী জসিম উদ্দিন,নানুপুর ওবাইদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দীন,মাওলানা সাঈদুল আলম আরমানি,রাজঘাটা মাদরাসার সদরে মুহতামিম মুফতী শামসুল ইসলাম, মাওলানা আবদুল বাসেত খান সিরাজগঞ্জ,জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব,ফটিকছড়ি বায়তুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদ উল্লাহ, পটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ওবাইদুল্লাহ হামযা, সিনিয়র মুহাদ্দিস মাওলানা জাকারিয়া,মুফতী মিজানুর রহমান সিলেট, মাওলানা আজিজুল হক ঢাকা, মাওলানা হাফেজ আব্দুল হক কক্সবাজার, মাওলানা হাবিবুল ওয়াহেদসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন।

জামেয়ার মুহতামিম মাওলানা আবদুল হালিম বুখারী সম্মেলন সফল করায় সমাপনী ভাষণে দেশবাসী ও তৌহিদী জনতাকে মোবারকবাদ জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ