spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার আরও ৬৯

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২০৪১ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৪৩ পুরয়া হেরোইন, ১ কেজি ৩৬৭ গ্রাম ৬৪ পুরিয়া গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে বলে জানা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ