spot_img

‘মুজিববর্ষ’ বানান ভুলের জন্য ক্ষমা চেয়েছেন আয়োজক কমিটি

মুজিব শতবর্ষের অনুষ্ঠানে ‘মুজিববর্ষ’ বানান ভুলের জন্য আয়োজক কমিটি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেন, একটা মানুষ যখন তার ভুলের জন্য ক্ষমা চায় তখন আর কি বলার থাকে? কামাল আবদুল নাসের চৌধুরী আমাদের কাছে এসেছিলেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই ভুল করেননি।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে ‘মুজিব মেলা’র প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত দক্ষ নেতৃত্ব ও মানবিক নেতা আর আসবে না। পাকিস্তান বার বার বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু তাকে দামিয়ে রাখতে পারেনি। বারবার মৃত্যুর মুখে থেকে ফিরে বাংলার মানুষের জন্য কথা বলেছেন বঙ্গবন্ধু। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে নিয়োজিত রেখেছেন। বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে পাকিস্তানিরা যখন কবর খুঁড়ে তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আমাকে যদি হত্যা করো তবে আমার লাশটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিও।

তিনি জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুই দিনের আলোচনা সভা ও পাঁচ দিনব্যাপী লোকজ মেলা হবে টুঙ্গিপাড়ায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ