spot_img

অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা সেটি তদন্তে বেরিয়ে আসবে: ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর বক্তব্য তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা সেটি তদন্তে বেরিয়ে আসবে এবং যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সাহায্য দেওয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি মনিটর করছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে বাংলাদেশ টেলিভিশনের ৫৮বর্ষে পদার্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সব কিছুর সাথে রাজনীতি নিয়ে আসা অবান্তর। কেউ যদি বলেন, মান্না সাহেব ছয়বার দলবদল করেছেন, সেটিও কি সু-শাসনের অভাবে! মির্জা ফখরুল সাহেবসহ অন্যান্য বিএনপি নেতারাও যারা খোলস বদলেছেন, সেটিও কি সুশাসনের অভাবে! এসব বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ