মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্ যন্ত বিশ্বজুড়ে ৫৪ লাখ ১৩ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৩০ হাজার ১০২ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৬৫ জন। আর মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৭৭৯ জন।











