spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শনাক্ত ৩

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা সংক্রমিত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন তিনজন। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৬৬ জনে।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ২৭ শতাংশ। শনাক্তদের মধ্যে দুজন নগরের এবং একজন পটিয়া উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ