spot_img

সুস্থতার পর মন্ত্রণালয়ের কাজে যোগ দিলেন ওবায়দুল কাদের

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেন তিনি।

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আতিকুর রহমান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সংবাদমাধ্যমকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার সকাল পৌনে ১০টায় মন্ত্রণালয়ে কাজে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। বাসা থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ