নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (২৫ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে রোববার (২৬ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২৬ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৪৫ জনের কাছ থেকে ৭৭৬ পিস ইয়াবা, ১৭৩ গ্রাম ২৭৯ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ৯৪৪ গ্রাম গাঁজা ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।











