কিশোরগঞ্জের চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করে জেলা নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হলো হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর ও হুগলাকান্দি এবং কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া ও চান্দপুর ইউনিয়নের ভদ্রাসন কেন্দ্র।
রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভোট স্থগিত করা হয়।
তবে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, সাময়িক স্থগিত কেন্দ্রগুলো অল্প সময়ের মধ্যেই পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর হোসাইনিয়া বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ৬ কিশোরকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।











