spot_img
spot_img

চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ২ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নৌকার বিরুদ্ধে

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের আবুল কালাম আজাদের কর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের দুই কর্মী রাজু আহমেদ ওরফে রাজিব (২৮) ও তারই ছোট ভাই রাসেল (২৩)-কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের ভোটকেন্দ্র ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

আহতরা বলেন, আমরা আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের কর্মী। রোববার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঝোড়াঘাটা গ্রামের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোট দেয়ার জন্য অবস্থান করছিলাম। এসময় নৌকা প্রতীকের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াদেহ মাহমুদ রবিন জানান, একজনের পশ্চাৎদেশে ও অপর আরেক জনের হাতে কোপের চিহ্ন রয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ