spot_img
spot_img

অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ গ্রেফতার

অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর কেরনীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সদরঘাট থেকে বরগুনার উদ্দেশে যাত্রা শুরু করে অভিযান-১০ লঞ্চ। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে চিকিৎসাধীন কয়েকজন এখনও আশঙ্কাজনক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ