spot_img
spot_img

আল্লামা নূর হোছাইন কাসেমী রহ.-এর স্মরণে আলোচনা সভা ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব, বেফাক ও হাইআর সাবেক কো-চেয়ারম্যান জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূর হোছাইন কাসেমী রহ.-এর স্মরণে আলোচনা সভা ও দু‘আ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় কাসেমী মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামিয়ার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মাসউদ আহমদ।

এতে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, মুফতী আব্দুল মালেক, মাওলানা আবুল কালাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আহমদুল হক, মুফতী জাকির হোসাইন টিকরপুর, মুফতী মাসউদুল করীম, মাওলানা আবুল হাসান, মুফতী মকবুল হোসাইন, মুফতী জাবের কাসেমী, মাওলানা লোকমান মাজহারী ও মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, আল্লামা কাসেমী রহ.-এর বর্ণাঢ্য জীবনের প্রতিটি কর্ম আগামী প্রজন্মের জন্য ছিল পথ প্রদর্শক। তিনি তাঁর জীবনে নিজের জন্য দুনিয়ায় কিছুই করে যাননি, অথচ মুসলিম প্রজন্মের জন্য রেখে গিয়েছেন মাদারিস, মারাকিয, মাকাতিব, তাসাউফসহ অনেক দীনী কার্যক্রম। তিনি দুনিয়া থেকে চলে গেলেও তাঁর কর্মের মাধ্যমে অমর হয়ে থাকবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ