রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ, সুন্দর হাতের লেখা, নিয়মিত মাদরাসায় উপস্থিত ও আমল আখলাকের বিবেচনায় ছাত্রদের পুরষ্কৃত করা হয়।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মাদরাসা মিলনায়তনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কমিটির সদস্য, নতুন নিয়োগপ্রাপ্ত মুহতামিম, নায়েবে মুহতামিমসহ ও মাদরাসার শুভাকাঙ্খীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নায়েবে মুহতামিম মাওলানা আবদুল মালেক ও মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মুইনুল ইসলাম, মাওলানা ওসমান, মাওলানা মুবিন, মুফতী মোরশেদ বিন নুর, মাওলানা মুহাম্মাদ মিযান, মাওলানা মুহাম্মাদ হানিফ, মুফতী মুসা আমান, মুফতী মুহাম্মাদ ইউনুস, মুফতী ওমর ফারুক প্রমুখ।
আরো ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী খান, কমিটির সদস্য আব্দুল আলিম খান ও মুহাম্মাদ জিয়াউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় হেফাজতের দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানী ও ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকারকে।











