spot_img

নিত্যপণ্যের উর্ধ্বগতির ফলে শ্রমিকজনতা দিশেহারা: ইসলামী শ্রমিক আন্দোলন

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, নিত্যপণ্যের উর্ধ্বগতির ফলে শ্রমিক-জনতা দিশেহারা। বার বার চাল, ডাল, তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠছে। এ অমানবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমিক-জনতা আজ অসহায় জীবন যাপন করছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন প্রধানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক। বক্তব্য রাখেন নগর নেতা মুফতী ছিদ্দিকুর রহমান, এইচ এম আনিসুর রহমান, সৈয়দ ওমর ফারুক যশোরী, মুহা. কামাল হোসেন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা না থাকায় শ্রমিকরা আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এজন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ