spot_img
spot_img

বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে পৌনে ১৯ লাখ শনাক্ত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুনকরে শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭৪ হাজার ৬১৫ জন। এর মধ্যে একই সময়ে শুধুমাত্র আমেরিকায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৫ লক্ষাধিক। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ছয় হাজার ৭৫৮ জন মারা গেছেন। এ

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৭৯২ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৪৬ হাজার ৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯ হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৮১ জন ও মারা গেছেন ৮ লাখ ৪৫ হাজার ৭৩৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ