নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মাদ আব্দুল হামিদ সংলাপের যে ডাক দিয়েছেন তা আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার প্রস্তুতির প্রথম পর্ব বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়াম মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচন কমিশন গঠন নিয়ে যে সংলাপের ডাক দিয়েছেন তা আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার প্রস্তুতির প্রথম পর্ব। বিএনপি এ ভোট ডাকাতির প্রস্তুতি পর্বের সংলাপে যাবে না। তবে কারা কারা এ ভোট ডাকাতির প্রস্তুতির সংলাপে যাচ্ছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশের মানুষ।










