আফগানিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পরিচালনার জন্য দেশটির সরকারের সঙ্গে তুরস্ক ও কাতারের চুক্তি হয়ে গেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে কাবুল।
আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিমানবন্দরগুলো পরিচালনার ব্যাপারে কাতার ও তুরস্কের সঙ্গে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি।
আফগানিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি এক বিবৃতিতে ঘোষণা করেছিল যে, দেশটির পাঁচ আন্তর্জাতিক বিমানবন্দরকে কারিগরি সহযোগিতা দেওয়ার জন্য কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে; তবে এখনও কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি।
আফগানিস্তানে মোট ২৭টি বিমানবন্দর থাকলেও কাবুল, মাজার-ই-শরিফ, হেরাত, কান্দাহার ও খোস্ত এই পাঁচটি বিমানবন্দরে বিদেশি বিমান ওঠানামা করার পর্যান্ত সুবিধা রয়েছে।











