spot_img

মধ্য আফ্রিকায় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

মধ্য আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার দূরে ওহাম-পেন্ডে প্রদেশে বোহং’য়ে এ ঘটনা ঘটে। তাদেরকে হেলিকপ্টারে করে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য বোয়ার শহরে নিয়ে যাওয়া হয়েছে।

সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পেতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে, তবে কোনো গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে তিন তানজানিয়ার শান্তিরক্ষী আহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ