spot_img
spot_img

কক্সবাজারে বিএনপি-যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

কক্সবাজারে বিএনপি ও যুবলীগের একই জায়গায় সমাবেশ ডাকাকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ধারা কার্যকর থাকবে বলে জানা গেছে।

রোববার (২ জানুয়ারি) রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান একটি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই স্থানে ও একই সময়ে দু’টি রাজনৈতিক সংগঠন সমাবেশ আহ্ববান করায় জেলা প্রশাসন রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত শহরের শহীদ সরণী ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে শহরে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ