ইনসাফ | মাহবুবুল মান্নান
চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১ডিসেম্বর) দারুল মা’আরিফ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ও সদস্যবৃন্দ যোগ দেন ।
অনুষ্ঠিত এই সভা ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের আজীবন প্রধান উপদেষ্টা ও জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মাদ সুলতান যওক নদভী।
বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা ও জামেয়ার নায়েবে মুদির মাওলানা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল এবং জামেয়ার শিক্ষা পরিচালক মাওলানা শহিদুল্লাহ কাউসার প্রমুখ।
মাননীয় প্রধান উপদেষ্ঠা আল্লামা সুলতান যওক নদভী সভাপতি পদে বর্তমান সভাপতি প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানি,সাধারণ সম্পাদক পদে ড. শফিউল্লাহ কুতুবি, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা হাফেজ এনামুল হক মাদানি এবং অর্থ সম্পাদক পদে মাওলানা মাহমুদ মুজিবকে মনোনীত করলে উপস্থিত সকল সদস্য হাত তুলে সমর্থন ব্যক্ত করেন।
কাউন্সিলের শুরুতেই বর্তমান কার্য-নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এবং ২০২২-২০২৩ সেশনের জন্য আংশিক (চার সদস্য বিশিষ্ট) কমিটি ঘোষণা করেন। গঠনতন্ত্র অনুযায়ী আংশিক কমিটি ঘোষণার অনধিক ১৪ দিনের মধ্যে ২১ থেকে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার বিধান রয়েছে।
কাউন্সিল পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম রিয়াদের নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অন্য সদস্যদ্বয় হলেন,মাওলানা মুহাম্মদ ফুরকান আনোয়ারী ও মাওলানা মুফতী মাসুম।











