spot_img

এখনই লকডাউনের বিষয়ে ভাবা হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

সরকার ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন হলেও এখনই লকডাউনের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, পরিস্থিতি এখনও ওই পর্যায়ে যায়নি। তবে করোনা বাড়ছে যা উদ্বেগের বিষয়।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইস্যুতে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, তথ্য সচিব মো. মকবুল হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ