সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের দুই নম্বার রেলগেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
নানক বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ আছে। সিটি নির্বাচনে দলীয় ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন প্রমুখ।










