spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৬৬৮ পিস ইয়াবা, ১৩৮ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৭৫ কেজি ৮০ গ্রাম ৩১ পুরিয়া গাঁজা, ৯৫ বোতল ফেনসিডিল ও ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ