মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ’র সমর্থকদের হামলায় নৌকার প্রার্থী হাফিজ্জুজামান খান জিতুর এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও আরো একজন আহত হয়েছে।
আহতরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফিজুজ্জামান খান জিতুর ভাতিজা জাবের খান (২২) ও ইমামপুর গ্রামের বাদল খানের ছেলে ইউসুফ খান (৩৩)।
জানা যায়, নির্বাচনী প্রচারণা চালিয়ে সিএনজিযোগে উপজেলার করিমখাঁ গ্রাম থেকে ইমামপুরে নিজ বাড়িতে যাবার পথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহর বাড়ির সামনের রাস্তায় আসলে তাদের গতিরোধ করে জিন্নাহ সমর্থকরা। এসময় প্রথমে তাদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়। হামলার এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলে জিন্নাহ সর্মথকরা গুলিবর্ষণ শুরু করে। এ সময় গুলিবিদ্ধ হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাফিজ্জুমান খান জিতুর ভাতিজা জাবের খান।











