spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে চট্টগ্রামে একজনের মৃত্যু; শনাক্ত ৫৩

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৩৩৩ জনে। এছাড়াও একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন আরও ৫৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৮২২ জনে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হন। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় তিন দশমিক শূন্য দুই শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৪৮ জন নগরের এবং পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে দুজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে চারজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে নয়জন, শেভরন হাসপাতাল ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে সাতজন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ