spot_img

বর্তমান সরকার ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের বিশ্বাসী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের বিশ্বাসী। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না। তাই ক্ষমতা ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীর ওপর পুলিশ লেলিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আহত ছাত্রদল নেতা রাজিবকে দেখিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেরা দেখেছেন, তার (রাজিব) সব শরীর গুলিবিদ্ধ হয়েছে। ভাগ্যক্রমে তার চোখটা বেঁচে গেছে। তবে মুখে, পিঠে ও বুকের সব জায়গায় গুলিবিদ্ধ হয়েছে। এটি আমাদের কাছে মনে হয়েছে যে, এটি হত্যার উদ্দেশ্যে এ ধরনের গুলিবর্ষণ করা হয়েছে।

তিনি বলেন, সরকার গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখন বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ক্ষমতাকে ধরে রাখতে চায়। দেশে একদলীয় শাসনব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চায়। সে লক্ষ্যেই তারা কাজ করে চলেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ