spot_img

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে আগামীকাল (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একইসঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনা ২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ