spot_img
spot_img

যেসব শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়নি, তারা টেলিভিশনসহ অনলাইন ক্লাস করবে: শিক্ষামন্ত্রী

যেসব শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়নি, তারা টেলিভিশনসহ অনলাইন ক্লাস করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর রোভার পল্লীতে বাংলাদেশ রোভার স্কাউটের উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, আমরা সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। টিকা দেওয়ার কার্যক্রম চলছে। এই কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার। আশা করছি, ১২ বছরের বেশি বয়সী যারা তাদের সবাইকে টিকা দেওয়া হয়ে যাবে। যেসব শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়নি, তারা টেলিভিশনসহ অনলাইন ক্লাস করবে। যত দ্রুত সম্ভব সবাই টিকা নিয়ে ক্লাসে উপস্থিত হবে।

রোভার স্কাউটদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং করে তোমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর তোমরা বিশ্বনাগরিক হবে, সোনার মানুষ হবে। সোনার মানুষরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ