মহামারি করোনভাইরাস এর সংক্রমণ বৃদ্ধি হওয়ায় সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে কুয়েত।
স্থানীয় সময় শুক্রবার (৭ জানুয়ারি) থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির ধর্মমন্ত্রণালয়।
জানা যায়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৭ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের মসজিদ খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সংক্রমণ এড়াতে আবারও শারীরিক দূরত্বের পাশাপাশি মুসল্লিদের ব্যক্তিগত জায়নামাজ ও মাস্ক পরিধান করে মসজিদে আসতে বলা হয়েছে। পাশাপাশি ১৫ মিনিটে জুমার খুতবা শেষ করতে বলা হয়েছে।











