spot_img
spot_img

মমেকের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া মোবারক হোসেন (২০) নামে ওই যুবক ঈশ্বরগঞ্জের বাসিন্দা।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮ জন। এরমধ্যে করোনা পজিটিভ রোগী একজন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। এদিকে ২৪ ঘণ্টায় ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ছয়জন করোনা শনাক্ত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ