spot_img
spot_img

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল ভারতীয় বিএসএফ

নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। নিহত যুবকের নাম মকবুল হোসেন ওরফে সালাউদ্দীন (৩০)। তিনি গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে।

শনিবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার গোয়ালা ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যবসায়ীর সঙ্গে কৃষ্ণস্বদা গ্রামের সালাউদ্দীন গরু আনতে ভারতে যান। শনিবার ভোরে গরু নিয়ে বাংলাদেশে ঢোকার সময় ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সালউদ্দীন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শনিবার বেলা ১১টার দিকে সীমান্তে লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে জানায় স্থানীয়রা।

সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পতাকা বৈঠকের জন্য পান্নাপুর বিএসএফ ক্যাম্পে বার্তা পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ