spot_img

এমপি, মন্ত্রী হতে আমরা রাজনীতি করি না: মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রের সর্বত্র আল্লাহ প্রদত্ত বিধান ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরীকা অনুসরণ না হলে ঈমান বিফলে যাবে। এমপি-মন্ত্রী হতে আমরা রাজনীতি করি না। আমাদের নেতা ও শায়খ চরমোনাইয়ের মরহুম পীর সাহেব আজীবন রাজনীতি করেছেন কিন্তু মন্ত্রী-এমপি হওয়ার লোভ ও স্বপ্ন তাঁর ছিল না। আমরা চাই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ইসলামী শক্তির ভীত তৈরি করতে। আমাদের শায়খ দুনিয়াতে নেই, আমরাও থাকবো না, কিন্তু উত্তরসূরিদের জন্য নির্ভেজাল ইসলামি জীবনাদর্শভিত্তিক একটি ফ্লাট ফরম রেখে যেতে চাই।

শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম ফলোগ্রান্ড মাঠে আয়োজিত মাহফিলের তৃতীয় দিবসের বয়ানে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, মুসলিম বিশ্বের অধঃপতনের প্রধান কারণ মুসলমানের ঈমানের দুর্বলতা। বিজয়ের জন্য পূর্ণ ঈমান, ঈমানের দাবি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাতের পরিপূর্ণ অনুসারী হতে হবে। মুসলমান সংখ্যাগরিষ্ট রাষ্ট্রব্যবস্থা থেকে দ্বীনি মূল্যবোধ ও কুরআন-সুন্নাহকে বিদায় করা হয়েছে।

তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও ইসলামের রাজনীতি শিক্ষা থেকে মুক্ত করা হচ্ছে। ধর্ম ও রাজনীতি পৃথক নয়, ওলামায়ে কেরামকে রাজনীতিক অবিচার-অনাচার, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

মাহফিলে বয়ান করেন মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মুফতি ইয়াহইয়া মাহমুদ, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা হাফেজ ইউনুস আহমদ, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা ইসহাক মুহাম্মদ আবুল খায়র, মাওলানা লোকমান হাকীম, মাওলানা হাফেজ ওবাইদুল্লাহ হামজা, প্রফেসর ড. বেলাল নুর আজীজ, মাওলানা ফরিদ আহমদ আনসারী, মাওলানা মুহাম্মদ খুবাইব, ড. মুফতি হুমায়ুন কবীর খালবী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী , মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি রিজওয়ান রফীকী, মাওলানা হাসান মুরাদাবাদী, মাওলানা মুফতী দেলওয়ার হোসাইন সাকী, মুফতি সাঈদ আহমদ, মাওলানা মনসুরুল হক জিহাদী, মাওলানা শেখ আমজাদ হোসাইন, মাওলানা হাবিবুর রহমান আতিকী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ