আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মামলার জট না কমালে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে। বিচার বিভাগের কাছে জনগণের যে প্রত্যাশা সময়মতো বিচার পাওয়া ও ন্যায় বিচার পাওয়া সেটা পূরণ করতে হবে।
রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটউটের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। আজকে যদি মামলা জট না কমানো যায় তাহলে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হবে।











