spot_img

কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য এরই মধ্যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো উত্তম কৃষি চর্চা নীতিমালা (জিএপি) প্রণয়ন। সারাদেশে এই জিএপি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সেজন্য কর্মকর্তা, চাষি, রপ্তানিকারকসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করতে হবে ও প্রশিক্ষণ প্রদান করতে হবে।

রোববার (৯ জানুয়ারি) অনলাইনে ‘উত্তম কৃষি চর্চা নীতিমালা-২০২০’ বাস্তবায়নে স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, যেসব এলাকা থেকে শাকসবজি ও ফলমূল রপ্তানির সম্ভাবনা বেশি, আপাতত সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে পাইলট বা পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন কাজ শুরু করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ