spot_img
spot_img

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় আনসার সদস্য নিহত

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার এক নম্বর রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. সোহেল মল্লিক (২৬ ) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ কবিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মল্লিক বেপজার অধীনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। কাজ শেষ করে মোটরসাইকেলে বাসার দিকে ফিরছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে সোহেল মল্লিক আহত হন। সেখান থেকে উদ্ধার করে বেপজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত রাত পৌনে ৮টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ