দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ১০৫ জন হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। এতে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৯৫ হাজার ৯৯০ জনে।
একই সময়ে দেশে নমুনা পরীক্ষা হয় ২৬ হাজার ১৪৩ জনের। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।
আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন।











