spot_img
spot_img

বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশকে বাধাগ্রস্ত করতে পারবে না: পরিবেশমন্ত্রী

দেশি-বিদেশি কোনও ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, দেশি-বিদেশি কোনও ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তার দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনা মতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্ব নেতারা শেখ হাসিনার প্রশংসা করছেন।

সোমবার (১০ জানুয়ারি) মৌলভীবাজারের বর্ণি ইউপির বরুদল নদীর ওপর ৬৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, সাত কোটি টাকা ব্যয়ে এখানে ব্রিজ নির্মাণের ফলে অনেকের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। মানুষের প্রয়োজনে রাস্তা, ব্রিজ, হাসপাতাল, বিদ্যুৎ, ব্যাংক সবই নির্মাণ করা হচ্ছে। দেশে কেউই আর ভূমিহীন, গৃহহীন থাকছে না। ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে, বেকার সমস্যার সমাধান হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ