নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ইসির নিয়মের বাইরে কোনও কাজ করি না। আমরা চাই দেশের প্রত্যেকটি ভোটার ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এ লক্ষ্যে আমি প্রথম থেকে কাজ করছি।
সোমবার (১০ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসিব কথা বলেন।
ইসি মাহবুব তালুকদার বলেন, দেশের অন্য বিভাগের তুলনায় রাজশাহী বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জে নির্বাচন ভালো হয়েছে। এখানে হতাহতের তেমন অভিযোগ পাওয়া যায়নি। কোথাও কোনও অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান প্রমুখ।










